৭। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা :- (ক) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যিনি উহার ভাইস চেয়ারম্যানও হইবেন; (গ) সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়; (ঘ) সচিব, কৃষি মন্ত্রণালয়; (ঙ) সচিব, অর্থ বিভাগ; (চ) সচিব, স্থানীয় সরকার বিভাগ; (ছ) সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; (জ) সদস্য, কৃষি ও পল্লী প্রতিষ্ঠান, পরিকল্পনা কমিশন; (ঝ) রেক্টর, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র; (ঞ) নির্বাহী সভাপতি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল; (ট) মহাপরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড; (ঠ)…