৪।(১) একাডেমির প্রধান কার্যালয় কুমিল্লা জেলার কোটবাড়ীতে থাকিবে। (২) একাডেমি, উহার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, বাংলাদেশের যে কোন স্থানে উহার শাখা কার্যালয় স্থাপন, স্থানান্তর বা বিলুপ্ত করিতে পারিবে।