২০। (১) বোর্ড, বিশেষ বা সাধারণ আদেশ দ্বারা নির্ধারিত শর্তাধীনে, মহাপরিচালক, কোন সদস্য বা একাডেমির যে কোন কর্মচারীকে উহার যে কোন ক্ষমতা অর্পণ করিতে পারিবে। (২) মহাপরিচালক উপ-ধারা (১) এর অধীন তাহার উপর অর্পিত ক্ষমতা ব্যতীত, অন্য কোন ক্ষমতা একাডেমির যে কোন কর্মচারীকে অর্পণ করিতে পারিবেন।