২। বিষয় বা প্রসংগের পরিপন্থি কোন কিছু না থাকিলে এই আইনে, - (১) ’’একাডেমি’’ অর্থ এই আইনের অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি; (২) ’’চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (৩) ’’প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৪) ’’বোর্ড’’ অর্থ ধারা ৭ এর অধীন গঠিত বোর্ড; (৫) ’’বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৬) ’’ভাইস চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের ভাইস চেয়ারম্যান; (৭) ’’মহাপরিচালক’’ অর্থ ধারা ১২ এর অধীন নিযুক্ত একাডেমির মহাপরিচালক; এবং (৮)’’সদস্য’’ অর্থ বোর্ডের কোন সদস্য।