১৩। (১) সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো সাপেক্ষে একাডেমি ইহার কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগ করিতে পারিবে এবং তাহাদের চাকরির শর্তাবলী প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে। (২) পল্লী উন্নয়ন বিষয়ে বোর্ডকে পরামর্শ প্রদানের উদ্দেশ্যে তদ্কর্তৃক নির্ধারিত মেয়াদ ও শর্তে প্রয়োজনীয় সংখ্যক উপদেষ্টা ও পরামর্শক নিয়োগ করা যাইবে।