৮। (১) বোর্ডের একজন মহাপরিচালক থাকিবেন। (২) সরকার উপযুক্ত একজন কর্মচারীকে মহাপরিচালক হিসাবে নিয়োগ করিবে এবং তাহার চাকরির মেয়াদ ও শর্তাবলি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। (৩) মহাপরিচালক বোর্ডের সার্বক্ষণিক মুখ্য নির্বাহী হইবেন এবং তিনি― (ক) বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বোর্ডের নিকট দায়ী থাকিবেন; (খ) বোর্ডের নির্দেশ মোতাবেক বোর্ডের অন্যান্য কার্যসম্পাদন করিবেন। (৪) সরকার প্রয়োজনীয় সংখ্যক পরিচালক নিয়োগ করিতে পারিবে এবং তাহাদের চাকরির মেয়াদ ও শর্তাবলি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে।