৭। (১) বোর্ডের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান এবং পল্লী উন্নয়নের লক্ষ্যে গ্রাম পর্যায়ে প্রাথমিক সমবায় সমিতি, পল্লী উন্নয়ন দল এবং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি বা থানা কেন্দ্রীয় সমবায় সমিতিকে নিজস্ব ব্যবস্থাপনায় স্ব-শাসিত ও অর্থনৈতিকভাবে টেকসই চালিকা-শক্তিরূপে গড়িয়া উঠিতে সহায়তা করা; (খ) পল্লীর দরিদ্র মানুষের আয় বৃদ্ধি এবং কর্মসংস্থানের জন্য প্রাথমিক সমবায় সমিতি ও পল্লী উন্নয়ন দলকে উৎসাহিত করা; (গ) সমবায়ের উন্নতির উপায় হিসাবে নিবিড় কৃষি সেচের উন্নয়ন এবং সমবায় সমিতি বা পল্লী উন্নয়ন দল গঠনের মাধ্যমে ভূ-গর্ভস্থ ও ভূ-পৃষ্ঠের পানির উপর নির্ভর করিয়া সেচ সুবিধাদির…