২। বিষয় বা প্রসংগের পরিপন্থি কোনো কিছু না থাকিলে এই আইনে- (১) ’’উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি বা থানা কেন্দ্রীয় সমবায় সমিতি’’ অর্থ সমবায় সমিতি আইন, ২০০১ (২০০১ সনের ৪৭ নং আইন) এর ধারা ১০ এর অধীন নিবন্ধিত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) বা থানা কেন্দ্রীয় সমবায় সমিতি (টিসিসিএ); (২) ’’চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (৩) ’’তহবিল’’ অর্থ ধারা ৯ এ উল্লিখিত তহবিল; (৪) ’’পল্লী উন্নয়ন দল’’ অর্থ মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মচারী কর্তৃক স্বীকৃত আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে বসবাসকারী একই পেশা বা একই আর্থ-সামাজিক অবস্থাসম্পন্ন…