১৯। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সময় সময়, পল্লী উন্নয়নের জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা সমীচীন মনে করিবে সেই সকল পদক্ষেপ গ্রহণের জন্য বোর্ডকে নির্দেশ প্রদান করিতে পারিবে, এবং উক্তরূপে কোনো নির্দেশ প্রদান করা হইলে বোর্ড উহা প্রতিপালন করিবে।