১৬। (১) বোর্ড প্রতি অর্থ বৎসরে উহার সম্পাদিত কার্যাবলির বিবরণ সংবলিত একটি বার্ষিক প্রতিবেদন পরবর্তী অর্থ বৎসরের প্রথম ৩(তিন) মাসের মধ্যে সরকারের নিকট পেশ করিবে। (২) সরকার, প্রয়োজনে, বোর্ডের নিকট হইতে যে কোনো সময় নিম্নবর্ণিত সকল বা কোনো বিষয়ের উপর প্রতিবেদন আহবান বা কাগজ তলব করিতে পারিবে এবং বোর্ড উহা সরকারের নিকট দাখিল করিবে, যথা :- (ক) রিটার্ন, হিসাব, বিবৃতি, প্রাক্কলন এবং পরিসংখ্যান; (খ) প্রশ্ন সম্পর্কিত তথ্য ও মন্তব্য; এবং (গ) কোনো কাগজপত্র বা দলিলাদির অনুলিপি।