১৪। (১) বোর্ড নিম্নবর্ণিত ৪(চার) টি প্রশাসনিক স্তরে উহার কার্য-সম্পাদন করিবে, যথা :- (ক) জাতীয় স্তর; (খ) বিভাগীয় স্তর; (গ) জেলা স্তর; এবং (ঘ) উপজেলা বা থানা স্তর। (২) উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড, প্রয়োজনবোধে, সরকারের পূর্বানুমোদনক্রমে, প্রশাসনিক স্তরের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করিতে পারিবে। (৩) বোর্ডের প্রত্যেক প্রশাসনিক স্তরের কর্মচারীগণের সংখ্যা এবং কার্যাবলি সরকারের পূর্বানুমোদনক্রমে বোর্ড নির্ধারণ করিবে।