১৩। (১) সরকার কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে বোর্ড অর্থ ব্যয়ের যথাযথ হিসাব রক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে। (২) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর এই ধারায় মহা হিসাব-নিরীক্ষক হিসাবে অভিহিত, প্রতি বৎসর বোর্ডের হিসাব নিরীক্ষা করিবেন। (৩) মহা হিসাব-নিরীক্ষক নিরীক্ষিত প্রতিবেদন বোর্ডে প্রেরণ করিবেন এবং বোর্ড উক্ত প্রতিবেদনে বোর্ডের মন্তব্য প্রদানপূর্বক উহা সরকারের নিকট প্রেরণ করিবে। (৪) উপ-ধারা (২) এ উল্লিখিত নিরীক্ষা ছাড়াও, অভ্যন্তরীণ নিরীক্ষার জন্য বোর্ড কর্তৃক গঠিত একটি নিরীক্ষা ইউনিট দ্বারা বোর্ডের হিসাব নিরীক্ষা করা যাইবে। (৫) উপ-ধারা (২) এর অধীন হিসাব…