১০। (১) পল্লী উন্নয়ন তহবিলে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান বা বরাদ্দকৃত বাজেট; (খ) স্থানীয় কর্তৃপক্ষ বা সমবায়ী প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) বোর্ডের স্থাপনাসমূহ হইতে প্রাপ্ত আয়; (ঘ) বোর্ডের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রয়লব্ধ আয়; (ঙ) বোর্ডের অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত আয়; এবং (চ) অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) প্রকল্প ব্যবস্থাপনা তহবিলে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার বা কোনো উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক কোনো উন্নয়ন বা কারিগরি প্রকল্প বাস্তবায়নের বিপরীতে প্রাপ্ত অর্থ; এবং (খ) সরকারের অনুমোদনক্রমে, দেশি…