৬। (১) এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ইনস্টিটিউট এর একটি পরিচালনা বোর্ড গঠিত হইবে, যথাঃ- (ক) কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত ০১ (এক) জন সংসদ সদস্য; (গ) কৃষি মন্ত্রণালয়ের সচিব; (ঘ) চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন; (ঙ) নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল; (চ) মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; (ছ) মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর; (জ) মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর; (ঝ) মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট; (ঞ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত একজন যুগ্ম-সচিব পদমর্যাদার…