২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) “ইনস্টিটিউট” অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট; (২) “কর্মচারী” অর্থ ইনস্টিটিউটের কর্মকর্তা ও কর্মচারী; (৩) “পরিচালনা বোর্ড” অর্থ ধারা ৬ এর অধীন গঠিত ইনস্টিটিউটের পরিচালনা বোর্ড; (৪) “চেয়ারম্যান” অর্থ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান; (৫) “নির্বাহী পরিচালক” অর্থ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক; (৬) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; এবং (৭) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান।