১১। (১) ইনস্টিটিউট এর একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে অর্থ জমা হইবে, যথাঃ- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) গবেষণা উদ্যোগ হইতে প্রাপ্ত আয়সহ ইনস্টিটিউটের নিজস্ব আয়; (গ) কোন স্থানীয় কর্তৃপক্ষ প্রদত্ত অনুদান; (ঘ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোন বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তি প্রদত্ত অনুদান বা অন্য কোন উৎস থেকে প্রাপ্ত অনুদান; এবং (ঙ) ইনস্টিটিউট এর অর্থ বিনিয়োগের মাধ্যমে অর্জিত অর্থ এবং উহার সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ। (২) তহবিলের সকল অর্থ কোন তফসিলি ব্যাংকে ইনস্টিটিউটের নামে রাখা হইবে এবং বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল পরিচালনা করা হইবে। ব্যাখ্যা।–“তফসিলি ব্যাংক” বলিতে…