৯। (১) কোন ব্যক্তি চেয়ারম্যান বা পরিচালক হইবার বা থাকিবার যোগ্য হইবেন না, যদি তিনি - (ক) বাংলাদেশের নাগরিক না হন; (খ) ইতিপূর্বে সরকারি চাকুরির জন্য অযোগ্য ঘোষিত হইয়া থাকেন বা সরকারি চাকরি হইতে বরখাস্ত হইয়া থাকেন; (গ) নৈতিক স্খলনের জন্য কোন ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হইয়া সাজাপ্রাপ্ত হইয়া থাকেন; (ঘ) কোন উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হইয়া থাকেন; (ঙ) কোন উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত হইয়া থাকেন; (চ) চেয়ারম্যানের অনুমোদন ব্যতিরেকে পরিচালনা পর্ষদের পর পর ৩(তিন) টি সভায় অনুপস্থিত থাকেন। (২) সরকার লিখিত আদেশ দ্বারা চেয়ারম্যান বা যে কোন পরিচালককে পরিচালনা পর্ষদ হইতে অব্যাহতি প্রদান…