৮। (১) চেয়ারম্যান কর্পোরেশনের প্রধান নির্বাহী হইবেন। (২) চেয়ারম্যান ও পরিচালকগণ বিধি দ্বারা নির্ধারিত বা পরিচালনা পর্ষদ কর্তৃক, সময় সময়, অর্পিত ক্ষমতা প্রয়োগ, কার্যসম্পাদন ও দায়িত্ব পালন করিবেন।