৭। (১) কর্পোরেশনের একটি পরিচালনা পর্ষদ থাকিবে। (২) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠিত হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক নিয়োগকৃত ১ (এক) জন চেয়ারম্যান; (খ) জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (গ) বিদ্যুৎ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (ঘ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; এবং (ঙ) সরকার কর্তৃক নিয়োগকৃত অনধিক ৫ (পাঁচ) জন পরিচালক। (৩) উপ-ধারা (২) এর দফা (ক) এ উল্লিখিত চেয়ারম্যান এবং দফা (ঙ) এ উল্লিখিত পরিচালকগণ, ধারা ৯ এর বিধান…