৪। (১) কর্পোরেশনের অনুমোদিত মূলধন হইবে ১০০০,০০,০০,০০০ (একহাজার কোটি) টাকা যাহা কর্পোরেশনের প্রয়োজন অনুযায়ী সরকার কর্তৃক প্রদত্ত হইবে। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, কর্পোরেশন ইহার সকল বা যে কোন কার্য সম্পাদনের উদ্দেশ্যে, সরকারের অনুমোদনক্রমে, দেশী বা বিদেশী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোন উৎস হইতে ঋণ বা অনুদান গ্রহণক্রমে পৃথকভাবে মূলধন বৃদ্ধি করিতে পারিবে।