২৯। ধারা ৩ এর অধীন কর্পোরেশন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে - (ক) ধারা ৩২ এর অধীন রহিত Ordinance প্রবর্তনের অব্যবহিত পূর্বে বিদ্যমান উৎপাদন বন্টন চুক্তি (Production Sharing Agreement) বা চুক্তি (contract) দ্বারা বিশেষভাবে নির্ধারিত না হইলে ধারা ১১ এর অধীন কর্পোরেশন কর্তৃক সম্পাদিতব্য কার্যাবলি বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন, অতঃপর পেট্রোবাংলা বলিয়া উল্লিখিত, কর্তৃক সম্পাদিত হইবে না; (খ) কর্পোরেশন প্রতিষ্ঠার পূর্বে সরকার বা পেট্রোবাংলা কর্তৃক, ধারা ১১ তে উল্লিখিত কোন উদ্দেশ্যে চুক্তি বা অন্য কোনভাবে, অর্জিত বা উহার উপর প্রযুক্ত সকল অধিকার, দায় ও দায়িত্ব, দফা (ক) সাপেক্ষে, কর্পোরেশন কর্তৃক…