২৪। (১) কর্পোরেশন প্রতিবৎসর তদকর্তৃক সম্পাদিত কার্যাবলীর বিবরণ সম্বলিত একটি বার্ষিক প্রতিবেদন পরবর্তী বৎসরের ৩১ জানুয়ারির মধ্যে সরকারের নিকট পেশ করিবে। (২) সরকার প্রয়োজনবোধে, যে কোন সময়, কর্পোরেশনের নিকট হইতে উহার যে কোন বিষয়ের উপর প্রতিবেদন, বিবরণী বা রিটার্ণ আহবান করিতে পারিবে এবং কর্পোরেশন উহা সরকারের নিকট সরবরাহ করিতে বাধ্য থাকিবে।