২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে - (১) ’’এন্টারপ্রাইজ’’ অর্থ পেট্রোলিয়াম পণ্যের আমদানি, রপ্তানি, ক্রয়, মজুদ, বিক্রয় বা বিতরণসহ উহার প্রক্রিয়াকরণ, পরিশোধন, ব্লেন্ডিং বা বিপণন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যে কোনো ফার্ম বা কোম্পানি; (২) ’’কর্পোরেশন’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন; (৩) ’’চেয়ারম্যান’’ অর্থ কর্পোরেশনের চেয়ারম্যান; (৪) ’’তফসিল’’ অর্থ এই আইনের তফসিল; (৫) ’’পরিচালনা পর্ষদ’’ অর্থ কর্পোরেশনের পরিচালনা পর্ষদ; (৬) ’’পরিচালক’’ অর্থ কর্পোরেশনের পরিচালক; (৭) ’’পেট্রোলিয়াম’’ অর্থ প্রক্রিয়াজাত বা অপ্রক্রিয়াজাত তরল বা কঠিন অবস্থার…