১৭। (১) কর্পোরেশন, সরকারের পূর্বানুমোদনক্রমে এবং সরকার কর্তৃক নির্ধারিত শর্ত সাপেক্ষে, বিভিন্ন কোম্পানীতে থাকা কর্পোরেশনের শেয়ার বিক্রয় বা অন্য কোনভাবে হস্তান্তর করিতে পারিবে। (২) কর্পোরেশনের শেয়ারসমূহ সরকারের পূর্বানুমোদনক্রমে স্টক এক্সচেঞ্জসমূহে তালিকাভুক্ত হইতে পারিবে।