১৪। কর্পোরেশন সরকার কর্তৃক অনুমোদিত হারে - (ক) তদ্কর্তৃক আমদানিকৃত অপরিশোধিত তৈল, পরিশোধিত পেট্রোলিয়াম বা পেট্রোলিয়ামজাত পণ্য তৈল শোধনাগার ও তৈল বিপণন কোম্পানীগুলোতে বিক্রয়ের উপর, অথবা (খ) উদ্বৃত্ত পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্য রিফাইনারী হইতে ক্রয়পূর্বক রপ্তানি করিয়া, লাভ করিতে পারিবে।