১২। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্পোরেশন, সরকারের পূর্বানুমতিক্রমে, নতুন কোন কোম্পানী গঠনের উদ্যোগ গ্রহণ করিতে পারিবে এবং উক্ত কোম্পানীর শেয়ার ধারণ করিতে পারিবে এবং দেশী বা বিদেশী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উক্ত কোম্পানীর শেয়ার ধারণের অনুমতি প্রদান করিতে পারিবে।