১১। Bangladesh Petroleum Act, 1974 (Act No. LXIX of 1974) এবং এই আইনের বিধানাবলী সাপেক্ষে, কর্পোরেশনের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথাঃ (ক) আমদানিকৃত অপরিশোধিত তৈল ও অন্যান্য পরিশোধিত তৈলজাত পদার্থ সংগ্রহ ও মজুদ; (খ) অপরিশোধিত তৈল পরিশোধন এবং বিভিন্ন শ্রেণির (various grade) পরিশোধিত তৈল জাতীয় পদার্থ উৎপাদন; (গ) অপরিশোধিত তৈল পরিশোধনকারী কারখানা এবং উহার সহায়ক প্রতিষ্ঠান স্থাপন; (ঘ) লুব বেইস অয়েল, প্রয়োজনীয় সংযোজক দ্রব্য (Additives) ও অন্যান্য রাসায়নিক দ্রব্য সমন্বয়ে প্রস্ত্ততকৃত (Finished) লুব্রিকেটিং তৈল আমদানি; (ঙ) ব্লেন্ডেড লুব্রিকেটিং তৈল উৎপাদন; (চ) লুব্রিকেটিং প্লান্ট স্থাপন, ব্যবহৃত…