১০। (১) চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত তারিখ, সময় ও স্থানে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হইবে। (২) পরিচালনা পর্ষদের সকল সভায় চেয়ারম্যান সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে তৎকর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন সার্বক্ষণিক পরিচালক এবং তাহার অনুপস্থিতিতে সভায় উপস্থিত পরিচালকগণ কর্তৃক মনোনীত একজন পরিচালক সভায় সভাপতিত্ব করিবেন। (৩) মনোনীত পরিচালকগণের মধ্য হইতে অন্যূন ১ (এক) জন পরিচালকসহ মোট ৫(পাঁচ) জন পরিচালকের উপস্থিতিতে পরিচালনা পর্ষদের সভার কোরাম গঠিত হইবে, তবে মুলতবী সভার ক্ষেত্রে কোন কোরামের প্রয়োজন হইবে না। (৪) সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে পরিচালনা পর্ষদের সকল সিদ্ধান্ত গৃহীত…