বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন, ২০১৬ ( ২০১৬ সনের ৮ নং আইন ) [১৩ মার্চ, ২০১৬ Bangladesh Petroleum Corporation Ordinance, 1976 রহিতক্রমে উহা পুনঃপ্রণয়নের উদ্দেশে প্রণীত আইন যেহেতু Bangladesh Petroleum Corporation Ordinance, 1976 (Ordinance No. LXXXVIII of 1976) এর বিষয়বস্তু বিবেচনাপূর্বক উহা রহিতক্রমে পুনঃপ্রণয়ন করা আবশ্যক; এবং যেহেতু বাংলাদেশে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানী তৈল আমদানি, পরিশোধন ও প্রক্রিয়াকরণ, লুব্রিকেন্টস ব্লেন্ডিকরণ, জ্বালানী তৈল জাতীয় পদার্থের উপজাত এবং লুব্রিকেন্টস (প্রাকৃতিক গ্যাস ব্যতীত) পেট্রোলিয়াম দ্রব্যাদি আমদানি, রপ্তানি ও বাজারজাতকরণ এবং সংশ্লিষ্ট কার্যাদি…