৮৷ (১) বোর্ডের নিম্নরূপ দায়িত্ব ও ক্ষমতা থাকিবে, যথা:- (ক) এই আইন ও বিধি অনুযায়ী ইন্সটিটিউটের সার্বিক কর্মকাণ্ড পরিচালনা; (খ) ইন্সটিটিউটের প্রশাসন এবং কার্যধারা পরিচালনা সংক্রান্ত প্রবিধান প্রণয়ন; (গ) ইন্সটিটিউটের হিসাব নিরীক্ষার জন্য বহিঃনিরীক্ষক নিয়োগ; (ঘ) ইন্সটিটিউটের অর্গানোগ্রাম অনুমোদন ও নিয়োগ বিধি অনুযায়ী স্থায়ী, অস্থায়ী বা খণ্ডকালীন জনবল নিয়োগ; (ঙ) ইন্সটিটিউটের বাজেট অনুমোদন; (চ) ইন্সটিটিউটে কর্মরত পেশাজীবী ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য দেশ-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ; এবং (ছ) এই আইন বা বিধিতে প্রদত্ত দায়িত্ব সম্পাদনের জন্য প্রয়োজনীয় অন্যান্য কার্যাবলী গ্রহণ৷ (২) বোর্ড…