৭৷ নিম্নবর্ণিত সদস্যদের সমন্বয়ে গভর্নিং বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের সচিব - চেয়ারম্যান (খ) পেট্রোবাংলার চেয়ারম্যান - সদস্য (গ) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান - সদস্য (ঘ) বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহা-পরিচালক - সদস্য (ঙ) জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের একজন যুগ্ম-সচিব - সদস্য (চ) অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিব - সদস্য (ছ) সরকার কর্তৃক মনোনীত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মিনারেল রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন অধ্যাপক - সদস্য (জ) সরকার কর্তৃক মনোনীত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগের একজন অধ্যাপক…