৬৷ ইন্সটিটিউটের পরিচালনা ও উহার প্রশাসন একটি গভর্নিং বোর্ডের উপর ন্যস্ত থাকিবে এবং ইন্সটিটিউট যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্যসম্পাদন করিতে পারিবে গভর্নিং বোর্ডও সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্যসম্পাদন করিতে পারিবে৷