৫৷ ইন্সটিটিউটের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:- (ক) তৈল, গ্যাস ও খনিজ সম্পদ খাতের সকল পেশাজীবী ও কর্মকর্তাকে উচ্চতর প্রশিক্ষণ, উক্ত খাতের গবেষণা ও উন্নয়ন এবং শিক্ষা বিষয়ক কর্মকাণ্ড পরিচালনা ও ক্রমান্বয়ে এই সকল কর্মকাণ্ডের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণের উপযোগী স্থাপনাদি উন্নয়ন ও সুযোগ সৃষ্টি এবং সংশ্লিষ্ট বিষয়ে উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ ও প্রকাশ করা; (খ) গবেষণা এবং কন্সালটেন্সীর মাধ্যমে বিদ্যুত্, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনসহ তৈল, গ্যাস ও খনিজ খাতে নিয়োজিত সরকারী সংস্থাকে সহায়তা প্রদান করা; (গ) তৈল, গ্যাস ও খনিজ…