৩৷ (১) এই আইন কার্যকর হওয়ার পর, যথাশীঘ্র সম্ভব, এই আইনের বিধান অনুসারে “বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট” নামে একটি ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হইবে৷ (২) ইন্সটিটিউট একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং উহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইনের বিধান সাপেক্ষে, উহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং উহা স্বীয় নামে মামলা দায়ের করিতে পারিবে বা উহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে৷