২১৷ (১) ইন্সটিটিউট স্থাপনের সংগে সংগে বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট উন্নয়ন প্রকল্প, অতঃপর উক্ত প্রকল্প বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে৷ (২) উক্তরূপ বিলুপ্ত হওয়ার সংগে সংগে উক্ত প্রকল্পের- (ক) সকল অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুযোগ-সুবিধা এবং সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পদ, নগদ অর্থ ও ব্যাংকের জমা, মঞ্জুরী ও তহবিল এবং তদ্সংশ্লিষ্ট বা উদ্ভুত অন্য সকল প্রকার অধিকার ও স্বার্থ এবং সমস্ত হিসাব বই, রেজিস্টার, রেকর্ড এবং তদ্সম্পর্কিত অন্য সকল প্রকার দলিলাদি ইন্সটিটিউটের নিকট হস্তান্তরিত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (খ) সকল প্রকার ঋণ, দায় ও দায়িত্ব সরকারের ভিন্নরূপ কোন নির্দেশ না থাকিলে ইন্সটিটিউটের ঋণ, দায় ও…