২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “ইন্সটিটিউট” অর্থ এই আইনের অধীন গঠিত বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট; (খ) “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান; (গ) “পেট্রোবাংলা” অর্থ The Bangladesh Oil, Gas and Mineral Corporation Ordinance, 1985 (Ord. XXI of 1985) এর অধীন গঠিত বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন; (ঘ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ঙ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (চ) “বোর্ড” অর্থ ইন্সটিটিউটের গভর্নিং বোর্ড; (ছ) “মহাপরিচালক” অর্থ ইন্সটিটিউটের মহাপরিচালক; এবং (জ) “সদস্য” অর্থ বোর্ডের সদস্য৷