১৭৷ (১) ইন্সটিটিউট যথাযথভাবে উহার হিসাব রক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে৷ (২) ইন্সটিটিউটের হিসাব নিরীক্ষার জন্য বোর্ডের অনুমোদন অনুযায়ী মহাপরিচালক, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর সহিত পরামর্শক্রমে, কোন চার্টার্ড একাউটেন্সী প্রতিষ্ঠানকে নিয়োগ করিতে পারিবেন৷ (৩) নিরীক্ষাকারী প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক নির্ধারিত হারে ফি প্রাপ্য হইবেন এবং কোন অর্থ-বত্সর শেষ হওয়ার ৩ (তিন) মাসের মধ্যে, বোর্ড, নিরীক্ষা প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে৷ (৪) প্রত্যেক অর্থ-বত্সরের শেষে বাংলাদেশের মহা-হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক ঐ অর্থ-বত্সরের সকল লেন-দেন নিরীক্ষা করিবেন৷ (৫) নিরীক্ষা দল…