১৫৷ বাংলাদেশ পেট্রোলিয়াম ইন্সটিটিউট তহবিল নামে ইন্সটিটিউটের একটি তহবিল থাকিবে, এবং উক্ত তহবিলে নিম্নরূপ উত্স হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:- (ক) ইন্সটিটিউটের নিজস্ব আয়; (খ) সরকারের অনুদান; (গ) পেট্রোবাংলা কর্তৃক প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট ফান্ড বা অন্য কোন উত্স হইতে প্রাপ্ত অনুদান; (ঘ) সরকার কর্তৃক প্রদত্ত ঋণ; এবং (ঙ) বিভিন্ন দেশীয় সংস্থা, ফাউন্ডেশন এবং অন্যান্য দেশীয় সূত্র হইতে সরকারের মাধ্যমে প্রাপ্ত অনুদান৷