৬৫। পেটেন্টের কার্যনির্বাহ সম্পর্কিত সকল তথ্য কোনো ফি ব্যতীত জনগণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখিতে হইবে এবং এইরূপ তথ্যে নিম্নবর্ণিত বিষয় অন্তর্ভুক্ত থাকিবে, যথা:- (ক) সম্পূর্ণ বিশেষত্বনামা, দাবি, লেখচিত্র, এবং আবেদনকারী কর্তৃক অন্যান্য দলিলসহ পূর্ণাঙ্গ পেটেন্ট আবেদন; (খ) সাময়িক বিশেষত্বনামা অনুযায়ী সম্পূর্ণ বিশেষত্বনামা দাখিলের সময় বা কোনো আবেদন পরিত্যক্ত বলিয়া বিবেচিত হইলে এতৎসম্পর্কিত তথ্য; (গ) ধারা ১৫ এর অধীন দাখিলকৃত সকল তথ্য; (ঘ) ধারা ১৭ এর অধীন দাখিলকৃত আবেদনের প্রকাশনা সম্পর্কিত বিস্তারিত তথ্য; (ঙ) ধারা ১০ এর অধীন প্রত্যাহারকৃত বা পুনঃআবেদনের বিস্তারিত তথ্য; (চ) ধারা ২১ এর অধীন…