৬০। (১) বাংলাদেশের ক্ষেত্রে আন্তর্জাতিক বিলোপ নীতি (international exhaustion) প্রযোজ্য হইবে। (২) কোনো ব্যক্তি কর্তৃক কোনো দেশের বাজারে উপস্থাপিত পেটেন্টপ্রাপ্ত পণ্যের সমান্তরাল আমদানি বাংলাদেশে পেটেন্ট আইনের লঙ্ঘন বলিয়া বিবেচিত হইবে না।