৬। (১)নিম্নবর্ণিত বিষয়াদি পেটেন্ট সুরক্ষার আওতা বহির্ভূত হইবে।:- (ক) আবিষ্কার, বৈজ্ঞানিক তত্ত্ব ও গাণিতিক পদ্ধতি; (খ) ব্যবসা-পদ্ধতি, সম্পূর্ণভাবে মানসিক কার্য সম্পাদনের বা খেলাধুলার নিয়মাবলি বা পদ্ধতি এবং এতৎসংশ্লিষ্ট কোনো কম্পিউটার প্রোগ্রাম বা এলগোরিদম; (গ) সার্জারি বা থেরাপির মাধ্যমে মানব বা প্রাণিদেহের চিকিৎসা পদ্ধতি এবং মানব বা প্রাণিদেহের রোগ নির্ণয় পদ্ধতি; (ঘ) কোনো জ্ঞাত দ্রব্য বা প্রাকৃতিকভাবে পাওয়া জৈবিক উপাদানের আংশিক বা সম্পূর্ণরূপে ব্যবহার, এদের নতুন কোনো ব্যবহার বা ব্যবহারের পদ্ধতি (ক্রম সহ); (ঙ) উদ্ভিদ ও প্রাণি, সম্পূর্ণ বা অংশবিশেষ, পরিবর্তিত হউক বা না হউক (বীজ, প্রকরণ…