৫৬। এতদুদ্দেশ্যে প্রণীত বিধি সাপেক্ষে, নিম্নবর্ণিত বিষয়ে কার্যক্রম সম্পন্ন করণে মহাপরিচালকের দেওয়ানি আদালতের ন্যায়, ক্ষমতা থাকিবে, যথা:- (ক) কোনো ব্যক্তির প্রতি সমন জারি করা, তাহাকে উপস্থিত হইতে বাধ্য করা এবং তাহাকে শপথসহ পরীক্ষা করা; (খ) দলিল উদঘাটন ও দাখিলের নির্দেশ প্রদান করা; (গ) অ্যাফিডেভিটের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করা; (ঘ) সাক্ষী বা দলিল পরীক্ষার উদ্দেশ্যে কমিশন ইস্যু করা; (ঙ) ব্যয় প্রদানের আদেশ প্রদান করা; (চ) নির্দিষ্ট সময়ের মধ্যে এবং নির্ধারিত পদ্ধতিতে আবেদন করা হইলে, তাহার নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা; (ছ) নির্দিষ্ট সময়ের মধ্যে এবং নির্ধারিত পদ্ধতিতে আবেদন করা হইলে, কোনো একতরফা…