৪৪। (১) কোনো ব্যক্তি, এই আইনের বিধান সাপেক্ষে, পেটেন্টের স্বত্বাধিকারীর সহিত চুক্তি সম্পাদন ব্যতিরেকে, ধারা ২৫ এর অধীন ঘোষিত কোনো অধিকার লঙ্ঘন করিলে, পেটেন্টের স্বত্বাধিকারী উক্ত ব্যক্তির বিরুদ্ধে উক্ত অধিকার লঙ্ঘনের মামলা করিতে পারিবেন। (২) যদি- (ক) কোনো পেটেন্টের স্বত্বাধিকারী, একচেটিয়া লাইসেন্সি, বাধ্যতামূলক লাইসেন্সি বা একচেটিয়া লাইসেন্সি নহে এইরূপ কোনো লাইসেন্সি চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন না করেন তাহা হইলে উক্তরুপ কোনো লাইসেন্সি কোনো চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের জন্য পেটেন্টের স্বত্বাধিকারীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করিতে পারিবেন; (খ) কোনো একচেটিয়া লাইসেন্সি, বাধ্যতামূলক…