৪২। (১) “ইউটিলিটি মডেল পেটেন্ট” অর্থ সরকার কর্তৃক প্রদত্ত পেটেন্ট অধিকার, যাহা কোনো পণ্যের বা সংযোজনের গঠন বা আকৃতির সহিত সম্পৃক্ত, শিল্প ক্ষেত্রে ব্যবহারের উপযুক্ত, এবং যাহাতে প্রযুক্তির অগ্রগতির বৈশিষ্ট্য রহিয়াছে এবং যাহা জ্ঞাতপূর্বত্বের আওতাবহির্ভূত এবং এই আইনের অধীন নিবন্ধিত। (২) নিম্নবর্ণিত বিষয়সমূহ ইউটিলিটি মডেল হিসাবে সুরক্ষা বহির্ভূত হইবে, যথা:- (ক) ডিভাইসের কোনো প্রক্রিয়া বা পদ্ধতি; (খ) থিউরি বা আবিষ্কারসমূহ; (গ) স্বতন্ত্রভাবে কম্পিউটার প্রোগ্রাম; (ঘ) যদি বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি বা ফার্মাসিউটিক্যাল বা অ্যাগ্রো-কেমিক্যাল কম্পোজিশন এর অধীন দাবিকৃত বিষয়বস্তু এই আইনের অধীন…