৩৩। (১) এই আইনের বিধানাবলি সাপেক্ষে, এই আইন প্রবর্তিত হইবার পূর্বে হউক বা পরে, কোনো ব্যক্তি বা সরকার কর্তৃক পিটিশন দাখিল করা হইলে বা উক্ত পেটেন্ট লঙ্ঘনের মোকদ্দমায় পাল্টা-দাবির ক্ষেত্রে জেলা আদালত কর্তৃক নিম্নবর্ণিত কারণে কোনো পেটেন্ট বাতিল করা যাইবে, যথা:- (ক) যদি সম্পূর্ণ বিশেষত্বনামায় দাবিকৃত উদ্ভাবনটি বাংলাদেশে অন্য কোনো পেটেন্টের সম্পূর্ণ বিশেষত্বনামায় কোনো বৈধ দাবিতে উহার পূর্বের অগ্রাধিকার তারিখে দাবি করা হইয়া থাকে; (খ) যদি উদ্ভাবনটি এইরূপ কোনো ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে মঞ্জুর করা হয় যাহার এই আইনের অধীন আবেদন করিবার অধিকার নাই; (গ) যদি উদ্ভাবনটি কোনো পিটিশনারের অধিকার লঙ্ঘন করিয়া…