২৩। (১) যাহাকে ধারা ২২ এর অধীন কোনো পেটেন্ট আবেদন প্রেরণ করা হয় তিনি কোনো সম্পূর্ণ বিশেষত্বনামার দাবিতে দাবিকৃত উদ্ভাবনের ক্ষেত্রে নিম্নবর্ণিত বিষয়াদি সম্পর্কে নিশ্চিত হইবার জন্য একটি অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করিবেন, যথা:- (ক) ধারা ২ এ বর্ণিত উদ্ভাবন, নূতনত্ব, উদ্ভাবনী ধাপ, শিল্পক্ষেত্রে প্রয়োগযোগ্যতার মাপকাঠিতে উহা উত্তীর্ণ কি না; (খ) এই আইনের ধারা ৬ এর উপ-ধারা (১) এর শর্ত পূরণ করিয়াছে কি না; (গ) উদ্ভাবনী ধাপ প্রমাণ করিবার জন্য বিশেষত্বনামা যথাযথভাবে সাক্ষ্য-প্রমাণ ও তুলনামূলক উপাত্ত দ্বারা সমর্থিত কি না। (২) উপ-ধারা (১) এর অধীন অনুসন্ধান কার্যক্রম পরিচালনার অতিরিক্ত হিসাবে আবেদনকারীর…