২২। (১) যদি ধারা ২১ এর উপ-ধারা (১) এ বর্ণিত পদ্ধতিতে কোনো পেটেন্ট আবেদন পরীক্ষার অনুরোধ করা হয়, তাহা হইলে আবেদন ও বিশেষত্বনামা এবং তৎসংশ্লিষ্ট অন্যান্য দলিল, যতদ্রুত সম্ভব, পরীক্ষকের নিকট প্রেরণ করিবেন যাহাতে তিনি নিম্নবর্ণিত বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করিতে পারেন, যথা:- (ক) আবেদন ও বিশেষত্বনামা এবং তৎসংক্রান্ত অন্যান্য দলিল এই আইন এবং তদধীন প্রণীত বিধি মোতাবেক হইয়াছে কি না; (খ) আবেদনের ভিত্তিতে এই আইনের অধীন পেটেন্ট মঞ্জুরের ক্ষেত্রে আপত্তির কোনো আইনগত ভিত্তি রহিয়াছে কি না; (গ) ধারা ২৩ এর অধীন পরিচালিত অনুসন্ধানের ফলাফল; (ঘ) নির্ধারিত অন্য কোনো বিষয়। (২) যদি কোনো পেটেন্ট আবেদনের ক্ষেত্রে…