১৭। (১) মহাপরিচালক, আবেদন দাখিলের ১৮ (আঠারো) মাস অতিবাহিত হইবার পর, পেটেন্ট আবেদন জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন পেটেন্ট আবেদনের বিষয়বস্তু ওয়েবসাইটে প্রকাশ বা প্রচলিত পদ্ধতিতে প্রজ্ঞাপন দ্বারা নিম্নবর্ণিত বিষয় প্রকাশের মাধ্যমে জনসাধারণকে অবহিত করিতে হইবে, যথা:- (ক) উদ্ভাবনের শিরোনাম; (খ) পেটেন্ট আবেদনকারী ও উদ্ভাবকের নাম, ঠিকানা ও জাতীয়তা; (গ) আবেদন দাখিলের তারিখ ও নম্বর; (ঘ) অগ্রাধিকার নম্বর ও তারিখ, যদি থাকে; (ঙ) পেটেন্ট এর শ্রেণিবিন্যাস; (চ) মূল উদ্ভাবনের লেখচিত্র বা অংকন, প্রযোজ্য ক্ষেত্রে; (ছ) বিষয়বস্তুর সার-সংক্ষেপ। (৩) পেটেন্ট আবেদনটি অফিসিয়াল…