১০। (১) আবেদনকারী তৎকর্তৃক দাখিলকৃত আবেদনটি মঞ্জুর হইবার পূর্ব পর্যন্ত যে কোনো সময় প্রত্যাহার করিতে পারিবেন। (২) যেক্ষেত্রে- (ক) পরিদর্শনের জন্য উন্মুক্ত না করিয়াই কোনো আবেদন প্রত্যাহার করা হয়; (খ) কোনো অগ্রাধিকার দাবি করা না হয়; (গ) বাংলাদেশে উক্ত আবেদনের সহিত দাবিকৃত কোনো অধিকার সম্পর্কিত কার্যধারা চলমান না থাকে, সেইক্ষেত্রে উক্ত উদ্ভাবনের জন্য পুনরায় আবেদন করা যাইবে। (৩) বাংলাদেশে দাখিলকৃত আবেদন প্রথম আবেদন হিসাবে বিবেচিত হইবে এবং উপ-ধারা (২) এর দফা (গ) এর অধীন পুনরায় আবেদন দাখিল করা হইলে, প্রথমবার দাখিলকৃত আবেদনের জন্য কোনো অগ্রাধিকার দাবি করা যাইবে না।