১৪। (১) আবেদন দাখিলের ১৮ (আঠারো) মাস অতিবাহিত হইবার পর, রেজিস্ট্রার, পেটেন্ট আবেদন জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন পেটেন্ট আবেদনের বিষয়বস্ত্ত ওয়েবসাইটে প্রকাশ বা প্রচলিত পদ্ধতিতে প্রজ্ঞাপন দ্বারা নিম্নবর্ণিত বিষয় প্রকাশের মাধ্যমে জনসাধারণকে অবহিত করিতে হইবে, যথা :- (ক) উদ্ভাবনের শিরোনাম; (খ) পেটেন্ট আবেদনকারী ও উদ্ভাবকের নাম; (গ) আবেদন দাখিলের তারিখ ও নম্বর; (ঘ) অগ্রাধিকার নম্বর ও তারিখ, যদি থাকে; (ঙ) পেটেন্ট এর শ্রেণিবিন্যাস; (চ) উদ্ভাবনের মূল উপাদান চিত্রায়িত করে এইরূপ অংকন, যদি থাকে; (ছ) বিষয়বস্ত্তর সার-সংক্ষেপ। (৩) পেটেন্ট আবেদন প্রকাশনা সংক্রান্ত ফি…